1মম ভগিনী, মম বধূ, আমি এসেছি আমার কাননে; আমার গন্ধরস ও আমার সুগন্ধি সঙ্গে এনেছি। আমি আমার মধু ও আমার মধুর চাক চুষেছি, আমার দ্রাক্ষারস এবং আমার দুধ পান করেছি। হে বন্ধুরা, আহার করো এবং পান করো; আকণ্ঠ তোমাদের প্রেমসুধা পান করো।
2আমি ঘুমাচ্ছিলাম কিন্তু আমার হৃদয় জেগে ছিল। ওই শোনো! আমার প্রেমিক দরজায় করাঘাত করছেন: “দরজা খোলো, আমার ভগিনী, আমার প্রিয়া, আমার কপোত, আমার নিখুঁত সৌন্দর্য। আমার মস্তক শিশিরে ভিজে গেছে, রাতের আর্দ্রতায় সিক্ত হয়েছে আমার কেশরাশি।”
3আমি তো আমার অঙ্গাবরণ খুলে ফেলেছি— তা কি আবার আমায় পরিধান করতে হবে? আমার দুই পা ধুয়েছি— তা কি আবার ধূলিমলিন করব?