3তোমার ওষ্ঠাধর রক্তিম ফিতের মতো; তোমার মুখশ্রী চমৎকার। ঘোমটা আবৃত তোমার কপোল অর্ধ কর্তিত ডালিম ফলের মতো।
4তোমার গলা দাউদের দুর্গের মতো, অসামান্য সুষমামণ্ডিত যার পাথরের নির্মাণসৌকর্য, যার উপরে টাঙানো থাকে এক হাজার ঢাল, যেগুলির প্রত্যেকটি যোদ্ধাদের ঢাল।
5তোমার দুটি স্তন যেন দুটি হরিণশাবক, যেন গজলা হরিণীর যমজ শাবক, যারা লিলি ফুলে ভরা মাঠে নেচে বেড়ায়।
6বেলা শেষ হওয়ার আগে এবং ছায়া মুছে যাওয়ার আগে আমি গন্ধরসের পর্বতে এবং কুন্দুরুর পাহাড়ে যাব।
7আমার প্রিয়া, সর্বাঙ্গ সুন্দরী তুমি; তোমাতে কোনও খুঁত নেই।