যিশাইয় 15

মোয়াবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, মোয়াবের আর্ নগরী বিনষ্ট হল, এক রাত্রির মধ্যে তা ধ্বংস হল! মোয়াবের কীর্ নগরীও বিনষ্ট হল, এক রাত্রির মধ্যে সেটিও ধ্বংস হল!

Isaiah 15:1 (UKJV) The burden of Moab. Because in the night Ar of Moab is laid waste, and brought to silence; because in the night Kir of Moab is laid waste, and brought to silence;

1মোয়াবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, মোয়াবের আর্ নগরী বিনষ্ট হল, এক রাত্রির মধ্যে তা ধ্বংস হল! মোয়াবের কীর্ নগরীও বিনষ্ট হল, এক রাত্রির মধ্যে সেটিও ধ্বংস হল!

2দীবোনের লোকেরা তার মন্দিরে গিয়েছে, কাঁদবার জন্য উঁচু স্থানগুলিতে গিয়েছে; মোয়াব নেবো ও মেদ্‌বার জন্য বিলাপ করছে। প্রত্যেকের মস্তক মুণ্ডিত হয়েছে ও প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে।

3পথে পথে তারা শোকের বস্ত্র পরে; সব ছাদের উপরে ও প্রকাশ্য চকগুলিতে তারা সকলে বিলাপ করে, কাঁদতে কাঁদতে তারা দণ্ডবৎ হয়।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.