যিশাইয় 22

প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, এই কথা বলেন: “তুমি শিব্‌ন, যে প্রাসাদের তত্ত্বাবধায়ক, ওই পরিচারকের কাছে গিয়ে বলো:

Isaiah 22:15 (UKJV) Thus says the Lord GOD of hosts, Go, get you unto this treasurer, even unto Shebna, which is over the house, and say,

13কিন্তু দেখো, কেবলই আনন্দ ও হৈ হট্টগোল, গৃহপালিত পশুর নিধন ও মেষ হত্যা, মাংস ভোজন ও দ্রাক্ষারস পান! তোমরা বলেছ, “এসো, আমরা ভোজন ও পান করি, কারণ আগামীকাল আমরা মারা যাব!”

14সর্বশক্তিমান সদাপ্রভু আমার কানে এই কথা প্রকাশ করলেন: “তোমাদের মৃত্যুদিন পর্যন্ত, এই পাপের প্রায়শ্চিত্ত করা যাবে না,” একথা বলেন প্রভু, যিনি সর্বশক্তিমান সদাপ্রভু।

15প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, এই কথা বলেন: “তুমি শিব্‌ন, যে প্রাসাদের তত্ত্বাবধায়ক, ওই পরিচারকের কাছে গিয়ে বলো:

16তুমি এখানে কী করছ আর কে-ই বা তোমাকে অনুমতি দিয়েছে তোমার কবর এখানে কেটে রাখার, পাহাড়ের উপরে তোমার কবর খোদাই করার, শৈলের মধ্যে তোমার বিশ্রামস্থান বাটালি দিয়ে নির্মাণ করার?

17“তুমি সাবধান হও, ওহে শক্তিশালী মানুষ, সদাপ্রভু তোমাকে শক্ত হাতে ধরে নিক্ষেপ করতে চলেছেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.