13ব্যাবিলনীয়দের দেশের দিকে তাকাও, এই লোকেরা আর হিসেবের মধ্যে আসে না! আসিরীয়রা এই দেশকে মরুপ্রাণীদের বাসভূমি করেছে; তারা তাদের অবরোধ-মিনার গড়ে তুলেছিল, তারা এর দুর্গগুলিকে অনাবৃত করেছে এবং ব্যাবিলনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
14তর্শীশের জাহাজগুলি, তোমরা বিলাপ করো, কারণ তোমাদের দুর্গগুলি ধ্বংস হয়েছে!
15সেই সময়ে, সোর একজন রাজার জীবনকাল, অর্থাৎ সত্তর বছরের জন্য বিস্মৃত হবে। কিন্তু এই সত্তর বছরের শেষে বেশ্যাদের এই গানের মতো সোরের অবস্থা হবে:
16“ওহে ভুলে যাওয়া বেশ্যা, তোমার বীণা তুলে নগরের মধ্য দিয়ে যাও; ভালো করে বীণা বাজাও, অনেক গান গাও, যেন তোমাকে স্মরণ করা হয়।”
17সত্তর বছরের শেষে সদাপ্রভু সোরের সঙ্গে বোঝাপড়া করবেন। সে পূর্বের মতোই বেশ্যাবৃত্তির পথে ফিরে যাবে এবং ভূপৃষ্ঠের সমস্ত রাজ্যের সঙ্গে তার ব্যবসা চালাবে।