যিশাইয় 23

সত্তর বছরের শেষে সদাপ্রভু সোরের সঙ্গে বোঝাপড়া করবেন। সে পূর্বের মতোই বেশ্যাবৃত্তির পথে ফিরে যাবে এবং ভূপৃষ্ঠের সমস্ত রাজ্যের সঙ্গে তার ব্যবসা চালাবে।

Isaiah 23:17 (UKJV) And it shall come to pass after the end of seventy years, that the LORD will visit Tyre, and she shall turn to her hire, and shall commit fornication with all the kingdoms of the world upon the face of the earth.

15সেই সময়ে, সোর একজন রাজার জীবনকাল, অর্থাৎ সত্তর বছরের জন্য বিস্মৃত হবে। কিন্তু এই সত্তর বছরের শেষে বেশ্যাদের এই গানের মতো সোরের অবস্থা হবে:

16“ওহে ভুলে যাওয়া বেশ্যা, তোমার বীণা তুলে নগরের মধ্য দিয়ে যাও; ভালো করে বীণা বাজাও, অনেক গান গাও, যেন তোমাকে স্মরণ করা হয়।”

17সত্তর বছরের শেষে সদাপ্রভু সোরের সঙ্গে বোঝাপড়া করবেন। সে পূর্বের মতোই বেশ্যাবৃত্তির পথে ফিরে যাবে এবং ভূপৃষ্ঠের সমস্ত রাজ্যের সঙ্গে তার ব্যবসা চালাবে।

18তবুও তার লাভ ও উপার্জন সদাপ্রভুর উদ্দেশে পৃথক করে রাখা হবে; সেগুলি সঞ্চয় বা মজুত করে রাখা হবে না। তার লাভের টাকা সদাপ্রভুর সাক্ষাতে বসবাসকারী লোকদের কাছে যাবে; তাদের খাদ্যদ্রব্য ও সুন্দর পোশাকের প্রাচুর্য হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.