1ইফ্রয়িমের মত্ত ব্যক্তিদের অহংকার, সেই মুকুটকে ধিক্, যে ফুলের শোভা ও যার মহিমার সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে, যা এক উর্বর উপত্যকার মাথায় অবস্থিত, সেই নগর, যাদের অহংকার সুরার কারণে অবনমিত হয়েছে!
2দেখো, প্রভুর এক পরাক্রমী ও শক্তিশালী ব্যক্তি আছেন। শিলাবৃষ্টি ও ধ্বংসাত্মক ঝড়ের মতো, মুষলধারায় বৃষ্টি ও প্লাবনকারী বারিধারার মতো, তিনি একে সবলে মাটিতে নিক্ষেপ করবেন।
3সেই মুকুট, যা ইফ্রয়িমের মত্ত ব্যক্তিদের গর্ব, পায়ের নিচে দলিত হবে।