14সেই কারণে, আমি আর একবার পরপর আশ্চর্য কর্ম করে এদের চমৎকৃত করব; জ্ঞানীদের জ্ঞান বিনষ্ট হবে, বুদ্ধিমানদের বুদ্ধি উধাও হবে।”
15ধিক্ তাদের, যারা সদাপ্রভুর কাছে তাদের পরিকল্পনা লুকাবার জন্য গভীর জলে নেমে যায়, যারা অন্ধকারে নিজেদের কাজ করে ও ভাবে, “কে আমাদের দেখতে পাচ্ছে? কে এসব জানতে পারবে?”
16তোমরা সমস্ত বিষয়কে উল্টোপাল্টা করছ, যেন কুমোর ও মাটি, একই সমান! নির্মিত বস্তু কি নির্মাতাকে বলবে, “সে আমাকে নির্মাণ করেনি?” পাত্র কি কুমোরকে বলতে পারে, “ও কিছুই জানে না?”
17অল্প সময়ের মধ্যে, লেবানন কি উর্বর ক্ষেত্রে পরিণত হবে না? আর উর্বর জমি কি অরণ্যের মতো মনে হবে না?
18সেদিন, বধিরেরা সেই পুঁথির বাণীগুলি শুনতে পাবে, হতাশা ও অন্ধকার থেকে অন্ধ লোকদের চোখ দেখতে পাবে।