যিশাইয় 29

তবুও, আমি অরীয়েল অবরোধ করব; সে শোকবিলাপ ও হাহাকার করবে, সে আমার কাছে বেদির চুল্লির মতো হবে।

Isaiah 29:2 (UKJV) Yet I will distress Ariel, and there shall be heaviness and sorrow: and it shall be unto me as Ariel.

1অরীয়েল, অরীয়েল, যে নগরে দাউদ বসবাস করতেন, ধিক্ তোমাকে! বছরের পর বছর ধরে তোমার উৎসবগুলি ঘুরে ফিরে আসে।

2তবুও, আমি অরীয়েল অবরোধ করব; সে শোকবিলাপ ও হাহাকার করবে, সে আমার কাছে বেদির চুল্লির মতো হবে।

3আমি তোমার চারপাশে শিবির স্থাপন করব; আমি উঁচু সব মিনার দিয়ে তোমাকে ঘিরে রাখব এবং তোমার বিরুদ্ধে আমার জাঙ্গাল প্রস্তুত করব।

4নিচে নামানো হলে তুমি ভূমি থেকে কথা বলবে; ধুলোর মধ্য থেকে তোমার অস্পষ্ট কথা শোনা যাবে। ভূপৃষ্ঠ থেকে তোমার স্বর হবে যেন প্রেতাত্মার মতো; ধুলোর মধ্য থেকে তুমি ফিসফিস করে কথা বলবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.