যিশাইয় 47

বিপর্যয় তোমার উপরে নেমে আসবে, মন্ত্রবলে তা তুমি দূর করতে পারবে না। এক দুর্যোগ তোমার উপরে পতিত হবে, মুক্তিপণ দিয়ে তা তুমি ঝেড়ে ফেলতে পারবে না। এক সর্বনাশ তোমার উপরে হঠাৎ এসে উপস্থিত হবে, যা তুমি আগাম জানতেও পারবে না।

Isaiah 47:11 (UKJV) Therefore shall evil come upon you; you shall not know from whence it rises: and mischief shall fall upon you; you shall not be able to put it off: and desolation shall come upon you suddenly, which you shall not know.

9এক মুহূর্তে, একদিনের মধ্যে, এই উভয়ই তোমার প্রতি ঘটবে: সন্তান হারানো ও বিধবা হওয়া। সেগুলি পূর্ণমাত্রায় তোমার উপরে নেমে আসবে, তা যতই তুমি জাদু কিংবা মন্ত্রতন্ত্র ব্যবহার করে থাকো না কেন।

10তুমি তোমার দুষ্টতার উপরে নির্ভর করেছ, তুমি বলেছ, ‘কেউ আমাকে দেখতে পায় না।’ তোমার জ্ঞান ও বুদ্ধি তোমাকে বিপথগামী করেছে যখন তুমি নিজেই নিজেকে বলেছ, ‘একা আমি, আমি ছাড়া আর কেউ নেই।’

11বিপর্যয় তোমার উপরে নেমে আসবে, মন্ত্রবলে তা তুমি দূর করতে পারবে না। এক দুর্যোগ তোমার উপরে পতিত হবে, মুক্তিপণ দিয়ে তা তুমি ঝেড়ে ফেলতে পারবে না। এক সর্বনাশ তোমার উপরে হঠাৎ এসে উপস্থিত হবে, যা তুমি আগাম জানতেও পারবে না।

12“তাহলে তুমি তোমার মন্ত্রতন্ত্র ও বহু জাদুবিদ্যা চালিয়ে যাও, যা বাল্যকাল থেকে তুমি পরিশ্রম করে অভ্যাস করেছ। হয়তো তুমি সফল হবে, হয়তো তুমি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে পারবে।

13তোমার পাওয়া যত পরামর্শ তোমাকে কেবলই বিধ্বস্ত করেছে! তোমার জ্যোতিষীরা সব এগিয়ে আসুক, ওইসব জ্যোতিষী, যারা মাসের পর মাস ধরে পূর্বঘোষণা করে যায়, তোমার প্রতি যা ঘটতে চলেছে, তা থেকে তারা তোমাকে রক্ষা করুক।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.