যিশাইয় 47

তুমি তোমার দুষ্টতার উপরে নির্ভর করেছ, তুমি বলেছ, ‘কেউ আমাকে দেখতে পায় না।’ তোমার জ্ঞান ও বুদ্ধি তোমাকে বিপথগামী করেছে যখন তুমি নিজেই নিজেকে বলেছ, ‘একা আমি, আমি ছাড়া আর কেউ নেই।’

Isaiah 47:10 (UKJV) For you have trusted in your wickedness: you have said, None sees me. Your wisdom and your knowledge, it has perverted you; and you have said in yours heart, I am, and none else beside me.

8“তাহলে এখন, ওহে বিলাসিনী শোনো, তোমার নিশ্চিন্ত আসনে বসে তুমি মনে মনে ভাবছ, ‘একা আমি, আমি ছাড়া আর কেউ নেই। আমি কখনও বিধবা হব না, কিংবা আমার ছেলেমেয়েরা মারা যাবে না।’

9এক মুহূর্তে, একদিনের মধ্যে, এই উভয়ই তোমার প্রতি ঘটবে: সন্তান হারানো ও বিধবা হওয়া। সেগুলি পূর্ণমাত্রায় তোমার উপরে নেমে আসবে, তা যতই তুমি জাদু কিংবা মন্ত্রতন্ত্র ব্যবহার করে থাকো না কেন।

10তুমি তোমার দুষ্টতার উপরে নির্ভর করেছ, তুমি বলেছ, ‘কেউ আমাকে দেখতে পায় না।’ তোমার জ্ঞান ও বুদ্ধি তোমাকে বিপথগামী করেছে যখন তুমি নিজেই নিজেকে বলেছ, ‘একা আমি, আমি ছাড়া আর কেউ নেই।’

11বিপর্যয় তোমার উপরে নেমে আসবে, মন্ত্রবলে তা তুমি দূর করতে পারবে না। এক দুর্যোগ তোমার উপরে পতিত হবে, মুক্তিপণ দিয়ে তা তুমি ঝেড়ে ফেলতে পারবে না। এক সর্বনাশ তোমার উপরে হঠাৎ এসে উপস্থিত হবে, যা তুমি আগাম জানতেও পারবে না।

12“তাহলে তুমি তোমার মন্ত্রতন্ত্র ও বহু জাদুবিদ্যা চালিয়ে যাও, যা বাল্যকাল থেকে তুমি পরিশ্রম করে অভ্যাস করেছ। হয়তো তুমি সফল হবে, হয়তো তুমি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে পারবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.