যিশাইয় 49

তিনি আমার মুখকে করেছেন ধারালো তরোয়ালের মতো, তাঁর হাতের ছায়ায় তিনি আমাকে লুকিয়ে রেখেছেন; তিনি আমাকে গঠন করেছেন এক শাণিত তিরের মতো এবং আবৃত রেখেছেন তাঁর তূণের মধ্যে।

Isaiah 49:2 (UKJV) And he has made my mouth like a sharp sword; in the shadow of his hand has he hid me, and made me a polished shaft; in his quiver has he hid me;

1ওহে দ্বীপনিবাসীরা, আমার কথা শোনো; দূরবর্তী জাতিসমূহ, তোমরা একথা শোনো: আমার জন্ম হওয়ার পূর্বে সদাপ্রভু আমাকে আহ্বান করেছেন; আমার জন্ম হওয়া থেকে তিনি আমার নামের উল্লেখ করেছেন।

2তিনি আমার মুখকে করেছেন ধারালো তরোয়ালের মতো, তাঁর হাতের ছায়ায় তিনি আমাকে লুকিয়ে রেখেছেন; তিনি আমাকে গঠন করেছেন এক শাণিত তিরের মতো এবং আবৃত রেখেছেন তাঁর তূণের মধ্যে।

3তিনি আমাকে বলেছেন, “তুমি আমার দাস, তুমি ইস্রায়েল, তোমার মাধ্যমেই আমি মহিমান্বিত হব।”

4কিন্তু আমি বললাম, “আমি উদ্দেশ্যহীনভাবে পরিশ্রম করেছি; বৃথাই আমার শক্তি অসারতার জন্য নিঃশেষিত হয়েছে। তবুও, আমার যা প্রাপ্য, তা সদাপ্রভুর হাতে আছে, আমার পুরস্কার আছে আমার ঈশ্বরের কাছে।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.