5যে কেউ গোপনে প্রতিবেশীর অপবাদ করে, আমি তাকে উচ্ছেদ করব; যার দৃষ্টি উদ্ধত ও হৃদয় অহংকারী, আমি তাকে সহ্য করব না।
6দেশের বিশ্বস্তদের প্রতি আমার দৃষ্টি থাকবে, যেন তারা আমার সঙ্গে বসবাস করতে পারে; যে সিদ্ধ পথে চলে সে আমার পরিচর্যা করবে।
7যারা প্রতারক তারা কেউ আমার গৃহে বসবাস করবে না; যারা মিথ্যা কথা বলে তারা আমার সামনে দাঁড়াবে না।
8প্রতি সকালে, দেশের সব দুষ্টকে আমি নাশ করব; সদাপ্রভুর নগর থেকে আমি সব অনিষ্টকারীকে উচ্ছেদ করব।