গীত 106

তিনি বিপক্ষদের কবল থেকে তাদের রক্ষা করলেন; শত্রুদের হাত থেকে তিনি তাদের মুক্ত করলেন।

Psalm 106:10 (UKJV) And he saved them from the hand of him that hated them, and redeemed them from the hand of the enemy.

8তবুও তাঁর নামের গুণে এবং তাঁর মহাপরাক্রম প্রকাশ করার উদ্দেশে, তিনি তাদের রক্ষা করেছিলেন।

9তিনি লোহিত সাগরকে তিরস্কার করলেন আর তা শুকিয়ে গেল; মরুভূমির মতো সমুদ্রতলের মধ্য দিয়ে তিনি তাদের নিয়ে গেলেন।

10তিনি বিপক্ষদের কবল থেকে তাদের রক্ষা করলেন; শত্রুদের হাত থেকে তিনি তাদের মুক্ত করলেন।

11জলধিস্রোত তাদের প্রতিপক্ষদের গ্রাস করল একজনও বেঁচে রইল না।

12তখন তারা তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করল এবং তাঁর প্রশংসা করল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.