11জলধিস্রোত তাদের প্রতিপক্ষদের গ্রাস করল একজনও বেঁচে রইল না।
12তখন তারা তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করল এবং তাঁর প্রশংসা করল।
13কিন্তু তারা অবিলম্বে তাঁর কাজগুলি ভুলে গেল, এবং তাঁর সুমন্ত্রণার অপেক্ষাতেও রইল না।
14মরুভূমিতে তারা তাদের আকাঙ্ক্ষায় আসক্ত হল; মরুপ্রান্তরে তারা ঈশ্বরের পরীক্ষা করল।
15তাই তিনি তাদের প্রার্থিত বস্তু দিলেন, কিন্তু তার সঙ্গে তাদের মধ্যে ক্ষয়রোগ পাঠালেন।