40তাই সদাপ্রভু নিজের প্রজাদের উপর ক্রুদ্ধ হলেন তিনি নিজের অধিকারকে ঘৃণা করলেন।
41তাদের তিনি জাতিদের হাতে সমর্পণ করলেন, এবং তাদের বিপক্ষরা তাদের উপর শাসন করল।
42তাদের শত্রুরা তাদের উপর অত্যাচার করল এবং তাদের শত্রুদের শক্তির সামনে তারা নত হল।
43বহুবার তিনি তাদের উদ্ধার করলেন, কিন্তু তারা স্বেচ্ছায় তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হল, আর শেষে তারা নিজেদের পাপে ধ্বংস হল।
44কিন্তু যখন তিনি তাদের কান্না শুনলেন, তিনি তাদের দুর্দশার প্রতি দৃষ্টিপাত করলেন;