6অন্যান্য জাতিদের দেশ তাদের দান করে তিনি তাঁর কর্মের পরাক্রম তাঁর প্রজাদের কাছে প্রকাশ করেছেন।
7তাঁর হাতের কাজগুলি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ; তাঁর সব অনুশাসন নির্ভরযোগ্য।
8সেগুলি চিরকালের জন্য প্রতিষ্ঠিত, যা বিশ্বস্ততায় ও ন্যায়পরায়ণতায় রচিত হয়েছে।
9তিনি তাঁর লোকেদের মুক্তি দিয়েছেন; তিনি চিরতরে নিজের নিয়ম স্থির করেছেন, তাঁর নাম পবিত্র ও ভয়াবহ।
10সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ; যারা তাঁর অনুশাসন মান্য করে, তাদের ভালো বোধশক্তি আছে। তাঁর প্রশংসা নিত্যস্থায়ী।