14সদাপ্রভু তোমাদের সমৃদ্ধি করুন, তোমাদের ও তোমাদের ছেলেমেয়েদের প্রতি।
15তোমরা সদাপ্রভুর আশীর্বাদপ্রাপ্ত, তিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা।
16সর্বোচ্চ আকাশমণ্ডল সদাপ্রভুর, কিন্তু তিনি এই পৃথিবী মানুষের হাতে তুলে দিয়েছেন।
17যারা মৃত, যারা নীরবতার স্থানে নেমেছে তারা সদাপ্রভুর প্রশংসা করে না।
18কিন্তু আমরা সদাপ্রভুর উচ্চপ্রশংসা করব, এখন ও অনন্তকাল পর্যন্ত। সদাপ্রভুর প্রশংসা করো।