2ইস্রায়েল বলুক: “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
3হারোণের কুল বলুক: “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
4যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তারা বলুক: “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
5মনোবেদনায় আমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলাম, তিনি আমাকে প্রশস্ত স্থানে নিয়ে এলেন।
6সদাপ্রভু আমার সঙ্গে আছেন; আমি ভীত হব না। সামান্য মানুষ আমার কী করতে পারে?