127সোনার চেয়ে, বিশুদ্ধ সোনার চেয়েও আমি তোমার আজ্ঞাগুলি বেশি ভালোবাসি।
128তোমার সব অনুশাসনবিধি আমি ন্যায্য মনে করি তাই আমি সমস্ত অন্যায় পথ ঘৃণা করি।
129তোমার বিধিবিধান কত আশ্চর্য; তাই আমি সেগুলি মান্য করি।
130তোমার বাক্যের শিক্ষা আলো দেয়; যারা সরলচিত্ত তাদের বোধশক্তি দেয়।
131আমি প্রত্যাশায় শ্বাস ফেলি, তোমার আদেশের অপেক্ষায়।