13তোমার মুখের সমস্ত শাসন আমি ঠোঁট দিয়ে উচ্চারণ করব।
14তোমার বিধিবিধান পালন করতে আমি আনন্দ করি যেমন কেউ অতুল ধনসম্পদে আনন্দ করে।
15আমি তোমার অনুশাসনে ধ্যান করি; এবং তোমার পথের বিবেচনা করি।
16আমি তোমার নির্দেশাবলিতে আমোদ করি; আমি তোমার বাক্য অবহেলা করব না।
17তোমার দাসের মঙ্গল করো যেন আমি জীবিত থাকি, তাহলে আমি তোমার বাক্য পালন করব।