163অসত্যকে আমি ঘৃণা ও অবজ্ঞা করি, কিন্তু আমি তোমার আইনব্যবস্থাকে ভালোবাসি।
164তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য আমি দিনে সাতবার তোমার প্রশংসা করি।
165যারা তোমার এই আইনব্যবস্থা ভালোবাসে তাদের অন্তরে পরম শান্তি থাকে, আর কোনও কিছুতে তারা হোঁচট খায় না।
166হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি, আর আমি তোমার আদেশগুলি পালন করি।
167আমি তোমার বিধিবিধান মান্য করি, কারণ আমি সেসব অত্যন্ত ভালোবাসি।