95দুষ্ট আমাকে ধ্বংস করার অপেক্ষায় আছে, কিন্তু আমি তোমার অনুশাসনে মনঃসংযোগ করব।
96প্রত্যেক সিদ্ধতার এক সীমা আছে, কিন্তু তোমার আজ্ঞাগুলি সীমাহীন।
97আহা, আমি তোমার বিধিবিধান কতই না ভালোবাসি! তা আমার সারাদিনের ধ্যানের বিষয়।
98তোমার নির্দেশাবলি আমাকে আমার শত্রুদের থেকে বুদ্ধিমান করে কারণ সেসব সবসময় আমার সঙ্গে আছে।
99আমি তোমার আইনগুলিতে ধ্যান করি, তাই আমার শিক্ষকদের চেয়ে আমার অন্তর্দৃষ্টি বেশি।