1হে সদাপ্রভু, সাহায্য করো, কারণ কেউ আর বিশ্বস্ত নয়; যারা অনুগত তারা মানুষের মধ্য থেকে হারিয়ে গেছে।
2সবাই প্রতিবেশীদের কাছে মিথ্যা কথা বলে; তাদের মুখ দিয়ে তারা তোষামোদ করে কিন্তু হৃদয়ে প্রতারণা ধারণ করে।
3সদাপ্রভু সব তোষামোদকারীর মুখ নীরব করেন এবং সব অহংকারী জিভ—
4যারা বলে, “আমাদের জিভ দিয়েই আমাদের জয় হবে; আমাদের মুখ আমাদের রক্ষা করবে—কে আমাদের উপর প্রভু হবে?”