গীত 124

যখন তাদের ক্রোধ আমাদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল, তখন হয়তো তারা আমাদের জীবন্তই গ্রাস করে ফেলত;

Psalm 124:3 (UKJV) Then they had swallowed us up quick, when their wrath was kindled against us:

1সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন— সমগ্র ইস্রায়েল বলুক—

2সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন, যখন লোকেরা আমাদের আক্রমণ করেছিল,

3যখন তাদের ক্রোধ আমাদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল, তখন হয়তো তারা আমাদের জীবন্তই গ্রাস করে ফেলত;

4বন্যার জলরাশি হয়তো চারিদিক প্লাবিত করত, জলস্রোত হয়তো আমাদের উপর দিয়ে বয়ে যেত,

5উত্তাল জলরাশি হয়তো ভাসিয়ে নিয়ে যেত আমাদের।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.