গীত 135

তাদের মুখ আছে, কিন্তু তারা কথা বলতে পারে না, চোখ আছে, কিন্তু তারা দেখতে পায় না।

Psalm 135:16 (UKJV) They have mouths, but they speak not; eyes have they, but they see not;

14সদাপ্রভু তাঁর প্রজাদের ন্যায়বিচার করবেন আর তাঁর দাসদের প্রতি করুণা করবেন।

15জাতিদের প্রতিমাগুলি রুপো ও সোনা দিয়ে তৈরি, মানুষের হাতে গড়া।

16তাদের মুখ আছে, কিন্তু তারা কথা বলতে পারে না, চোখ আছে, কিন্তু তারা দেখতে পায় না।

17তাদের কান আছে, কিন্তু তারা শুনতে পায় না, এমনকি তাদের মুখে প্রাণের নিঃশ্বাস নেই।

18যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে, আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারাও তেমনই হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.