গীত 140

নিন্দুকরা যেন দেশে প্রতিষ্ঠিত হতে না পারে; দুর্ভোগ যেন বিনষ্টকারীদের তাড়া করে বেড়ায়।

Psalm 140:11 (UKJV) Let not an evil speaker be established in the earth: evil shall hunt the violent man to overthrow him.

9আমার জন্য আমার শত্রুরা যে দুষ্ট সংকল্প করেছে তা দিয়েই আমার শত্রুরা ধ্বংস হোক।

10জ্বলন্ত কয়লা তাদের উপর পড়ুক; আগুনে নিক্ষিপ্ত হোক তারা, নিক্ষিপ্ত হোক কর্দমাক্ত গর্তে, যেন আর উঠতে না পারে।

11নিন্দুকরা যেন দেশে প্রতিষ্ঠিত হতে না পারে; দুর্ভোগ যেন বিনষ্টকারীদের তাড়া করে বেড়ায়।

12আমি জানি, সদাপ্রভু দরিদ্রদের পক্ষ অবশ্যই নেন আর অভাবীদের প্রতি ন্যায়বিচার করেন।

13ধার্মিকেরা নিশ্চয়ই তোমার নামের প্রশংসা করবে, এবং ন্যায়পরায়ণেরা তোমার সান্নিধ্যে বসবাস করবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.