5অহংকারীরা আমার জন্য গোপনে জাল পেতেছে; তারা সেই জালের দড়ি চারিদিকে বিছিয়েছে, আমার চলার পথে তারা ফাঁদ পেতেছে।
6আমি সদাপ্রভুকে বলি, “তুমিই আমার ঈশ্বর।” হে সদাপ্রভু, আমার বিনীত প্রার্থনা শোনো।
7হে সার্বভৌম সদাপ্রভু, আমার শক্তিশালী মুক্তিদাতা, যুদ্ধের দিনে তুমি আমার মস্তক আচ্ছাদন করেছ।
8হে সদাপ্রভু, দুষ্টদের মনোবাসনা পূর্ণ হতে দিয়ো না; তাদের সংকল্প সফল হতে দিয়ো না।
9আমার জন্য আমার শত্রুরা যে দুষ্ট সংকল্প করেছে তা দিয়েই আমার শত্রুরা ধ্বংস হোক।