6আমি সদাপ্রভুকে বলি, “তুমিই আমার ঈশ্বর।” হে সদাপ্রভু, আমার বিনীত প্রার্থনা শোনো।
7হে সার্বভৌম সদাপ্রভু, আমার শক্তিশালী মুক্তিদাতা, যুদ্ধের দিনে তুমি আমার মস্তক আচ্ছাদন করেছ।
8হে সদাপ্রভু, দুষ্টদের মনোবাসনা পূর্ণ হতে দিয়ো না; তাদের সংকল্প সফল হতে দিয়ো না।
9আমার জন্য আমার শত্রুরা যে দুষ্ট সংকল্প করেছে তা দিয়েই আমার শত্রুরা ধ্বংস হোক।
10জ্বলন্ত কয়লা তাদের উপর পড়ুক; আগুনে নিক্ষিপ্ত হোক তারা, নিক্ষিপ্ত হোক কর্দমাক্ত গর্তে, যেন আর উঠতে না পারে।