গীত 142

হে সদাপ্রভু, আমি তোমার কাছে কাঁদি, আমি বলি, “তুমিই আমার আশ্রয়, জীবিতদের দেশে তুমিই আমার অধিকার।”

Psalm 142:5 (UKJV) I cried unto you, O LORD: I said, You are my refuge and my portion in the land of the living.

3যখন আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়, তখন তুমিই আমার চলার পথে লক্ষ্য রাখো। যে পথে আমি চলি, লোকেরা সেই পথে আমার জন্য এক ফাঁদ পেতেছে।

4তুমি চেয়ে দেখো, আমার ডানদিকে কেউ নেই; আমার জন্য কারও ভাবনা নেই, আমার কোনও আশ্রয় নেই; কেউই আমার জীবনের জন্য চিন্তা করে না।

5হে সদাপ্রভু, আমি তোমার কাছে কাঁদি, আমি বলি, “তুমিই আমার আশ্রয়, জীবিতদের দেশে তুমিই আমার অধিকার।”

6আমার কাতর প্রার্থনা শোনো, কারণ আমি নিদারুণ প্রয়োজনে রয়েছি; যারা আমাকে তাড়না করে, তাদের হাত থেকে আমাকে উদ্ধার করো, কারণ তারা আমার থেকেও বেশি শক্তিশালী।

7আমাকে কারাগার থেকে মুক্ত করো, যেন আমি তোমার নামের প্রশংসা করতে পারি। তখন ধার্মিকেরা আমাকে ঘিরে ধরবে কারণ তুমি আমার প্রতি মঙ্গলময়।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.