গীত 142

যখন আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়, তখন তুমিই আমার চলার পথে লক্ষ্য রাখো। যে পথে আমি চলি, লোকেরা সেই পথে আমার জন্য এক ফাঁদ পেতেছে।

Psalm 142:3 (UKJV) When my spirit was overwhelmed within me, then you knew my path. In the way wherein I walked have they privately laid a snare for me.

1আমি জোর গলায় সদাপ্রভুর কাছে বিনতি করি; সদাপ্রভুর দয়ার জন্য আমি অনুনয় করি।

2আমি তাঁর কাছে আমার অভিযোগের কথা প্রকট করি; তোমার সামনে আমার সংকটের কথা বলি।

3যখন আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়, তখন তুমিই আমার চলার পথে লক্ষ্য রাখো। যে পথে আমি চলি, লোকেরা সেই পথে আমার জন্য এক ফাঁদ পেতেছে।

4তুমি চেয়ে দেখো, আমার ডানদিকে কেউ নেই; আমার জন্য কারও ভাবনা নেই, আমার কোনও আশ্রয় নেই; কেউই আমার জীবনের জন্য চিন্তা করে না।

5হে সদাপ্রভু, আমি তোমার কাছে কাঁদি, আমি বলি, “তুমিই আমার আশ্রয়, জীবিতদের দেশে তুমিই আমার অধিকার।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.