12তখন আমাদের ছেলেরা তাদের যৌবনে বেড়ে ওঠা সতেজ গাছের সদৃশ হবে, আর আমাদের মেয়েরা খোদাই করা স্তম্ভস্বরূপ হবে যা প্রাসাদের শোভা বর্ধনকারী।
13আমাদের শস্যাগার বিবিধ খোরাকে পূর্ণ থাকবে। আমাদের মেষ হাজার গুণ বৃদ্ধি পাবে; এমনকি দশ হাজার গুণ বৃদ্ধি পাবে আমাদের মাঠে;
14আমাদের বলদগুলি অনেক ভারবহন করবে। কোনও শত্রুপক্ষ দেওয়াল ভেঙে আক্রমণ করবে না, কেউ বন্দিদশায় যাবে না, আমাদের পথে পথে দুর্দশার ক্রন্দন উঠবে না।
15ধন্য সেই লোকেরা, যাদের পক্ষে এসব সত্য; ধন্য সেই লোকেরা, সদাপ্রভু যাদের ঈশ্বর।