13জেগে ওঠো, হে সদাপ্রভু, ওদের মোকাবিলা করো, ওদের ধ্বংস করো; তোমার তরোয়াল দিয়ে দুষ্টদের কবল থেকে আমাকে রক্ষা করো।
14হে সদাপ্রভু, তোমার হাতের শক্তি দিয়ে ওইসব লোক থেকে আমাকে বাঁচাও, জাগতিক মানুষদের থেকে, যাদের পুরস্কার এই জগতেই। কিন্তু তোমার প্রিয়জনদের ক্ষুধা তুমি মেটাও। তাদের সন্তানদের যেন প্রচুর থাকে, তাদের বংশধরদের জন্য যেন অধিকারের অংশ থাকে।
15কিন্তু আমি ধার্মিকতায় তোমার মুখদর্শন করব; যখন আমি জেগে উঠব, আমি তোমার মুখদর্শন করব আর সন্তুষ্ট হব।