গীত 29

সদাপ্রভুর কণ্ঠস্বর মরুভূমি কাঁপিয়ে দেয়; সদাপ্রভু কাদেশের মরুভূমি কাঁপিয়ে তোলে।

Psalm 29:8 (UKJV) The voice of the LORD shakes the wilderness; the LORD shakes the wilderness of Kadesh.

6তিনি লেবাননের পর্বতমালাকে বাছুরের মতো নাচিয়ে তোলেন, বন্য ষাঁড়ের মতো সিরিয়োণকে করেন।

7সদাপ্রভুর কণ্ঠস্বর বজ্রবিদ্যুতের ঝলকের সাথে আঘাত করে।

8সদাপ্রভুর কণ্ঠস্বর মরুভূমি কাঁপিয়ে দেয়; সদাপ্রভু কাদেশের মরুভূমি কাঁপিয়ে তোলে।

9সদাপ্রভুর কণ্ঠস্বর ওক গাছ দুমড়ে-মুচড়ে দেয় এবং অরণ্য অনাবৃত করে। এবং তাঁর মন্দিরে সকলে বলে “মহিমা!”

10সদাপ্রভু মহাপ্লাবনের উপর অধিষ্ঠিত; সদাপ্রভু চিরকালের জন্য অধিষ্ঠিত রাজা।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.