22আতঙ্কে আমি বলেছিলাম, “আমি তোমার দৃষ্টি থেকে বিচ্ছিন্ন হয়েছি!” তবুও যখন আমি তোমার কাছে সাহায্যের প্রার্থনা করেছিলাম, তুমি আমার বিনতি শুনেছিলে।
23সদাপ্রভুকে ভালোবাসো, তোমরা যারা তাঁর ভক্তজন! সদাপ্রভু তাদের বাঁচিয়ে রাখেন যারা তাঁর প্রতি অনুগত, কিন্তু অহংকারী ব্যক্তিদের তিনি পূর্ণ প্রতিফল দেন।
24তোমরা যারা সদাপ্রভুর উপর আশা রাখো, তোমরা বলবান হও ও সাহস করো।