গীত 31

সদাপ্রভুকে ভালোবাসো, তোমরা যারা তাঁর ভক্তজন! সদাপ্রভু তাদের বাঁচিয়ে রাখেন যারা তাঁর প্রতি অনুগত, কিন্তু অহংকারী ব্যক্তিদের তিনি পূর্ণ প্রতিফল দেন।

Psalm 31:23 (UKJV) O love the LORD, all you his saints: for the LORD perserves the faithful, and plentifully rewards the proud doer.

21সদাপ্রভুর প্রশংসা হোক, কারণ যখন আমি অবরুদ্ধ নগরীতে ছিলাম তিনি তাঁর প্রেমের আশ্চর্য ক্রিয়াসকল আমাকে দেখিয়েছেন।

22আতঙ্কে আমি বলেছিলাম, “আমি তোমার দৃষ্টি থেকে বিচ্ছিন্ন হয়েছি!” তবুও যখন আমি তোমার কাছে সাহায্যের প্রার্থনা করেছিলাম, তুমি আমার বিনতি শুনেছিলে।

23সদাপ্রভুকে ভালোবাসো, তোমরা যারা তাঁর ভক্তজন! সদাপ্রভু তাদের বাঁচিয়ে রাখেন যারা তাঁর প্রতি অনুগত, কিন্তু অহংকারী ব্যক্তিদের তিনি পূর্ণ প্রতিফল দেন।

24তোমরা যারা সদাপ্রভুর উপর আশা রাখো, তোমরা বলবান হও ও সাহস করো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.