19যারা তোমাকে সম্ভ্রম করে আর যারা তোমার শরণাগত তাদের প্রতি তোমার সঞ্চিত কল্যাণ কত মহৎ, যা তুমি সকলের সাক্ষাতে তাদের উপর প্রদান করো।
20মানুষের সব চক্রান্ত থেকে তুমি তোমার সান্নিধ্যের ছায়ায় তাদের লুকিয়ে রাখো; অভিযোগের জিভ থেকে তুমি তোমার আবাসে তাদের নিরাপদে রাখো।
21সদাপ্রভুর প্রশংসা হোক, কারণ যখন আমি অবরুদ্ধ নগরীতে ছিলাম তিনি তাঁর প্রেমের আশ্চর্য ক্রিয়াসকল আমাকে দেখিয়েছেন।
22আতঙ্কে আমি বলেছিলাম, “আমি তোমার দৃষ্টি থেকে বিচ্ছিন্ন হয়েছি!” তবুও যখন আমি তোমার কাছে সাহায্যের প্রার্থনা করেছিলাম, তুমি আমার বিনতি শুনেছিলে।
23সদাপ্রভুকে ভালোবাসো, তোমরা যারা তাঁর ভক্তজন! সদাপ্রভু তাদের বাঁচিয়ে রাখেন যারা তাঁর প্রতি অনুগত, কিন্তু অহংকারী ব্যক্তিদের তিনি পূর্ণ প্রতিফল দেন।