গীত 31

যারা অলীক মূর্তির আরাধনা করে আমি তাদের ঘৃণা করি; কিন্তু আমি সদাপ্রভুতে আস্থা রাখি।

Psalm 31:6 (UKJV) I have hated them that regard lying vanities: but I trust in the LORD.

4আমার জন্য পাতা ফাঁদ থেকে আমাকে উদ্ধার করো, কারণ তুমিই আমার আশ্রয়।

5তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করি; আমাকে উদ্ধার করো, হে সদাপ্রভু, আমার বিশ্বস্ত ঈশ্বর।

6যারা অলীক মূর্তির আরাধনা করে আমি তাদের ঘৃণা করি; কিন্তু আমি সদাপ্রভুতে আস্থা রাখি।

7আমি খুশি হব ও তোমার প্রেমে আনন্দ করব, কারণ তুমি আমার সংকট দেখেছ ও আমার প্রাণের যন্ত্রণা অনুভব করেছ।

8তুমি আমাকে শত্রুদের হাতে তুলে দাওনি কিন্তু প্রশস্ত স্থানে আমার পা স্থাপন করেছ।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.