2আমার দিকে তোমার কান দাও, সত্বর আমাকে উদ্ধার করতে এসো; তুমি আমার আশ্রয় শৈল হও, আমাকে রক্ষা করার এক শক্ত উচ্চদুর্গ।
3যেহেতু তুমি আমার শৈল ও উচ্চদুর্গ, তোমার নামের সম্মানে আমাকে পথ দেখাও ও চালনা করো।
4আমার জন্য পাতা ফাঁদ থেকে আমাকে উদ্ধার করো, কারণ তুমিই আমার আশ্রয়।
5তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করি; আমাকে উদ্ধার করো, হে সদাপ্রভু, আমার বিশ্বস্ত ঈশ্বর।
6যারা অলীক মূর্তির আরাধনা করে আমি তাদের ঘৃণা করি; কিন্তু আমি সদাপ্রভুতে আস্থা রাখি।