গীত 31

আমার দিকে তোমার কান দাও, সত্বর আমাকে উদ্ধার করতে এসো; তুমি আমার আশ্রয় শৈল হও, আমাকে রক্ষা করার এক শক্ত উচ্চদুর্গ।

Psalm 31:2 (UKJV) Bow down yours ear to me; deliver me speedily: be you my strong rock, for an house of defence to save me.

1হে সদাপ্রভু, আমি তোমাতে আশ্রয় নিয়েছি; আমাকে কখনও লজ্জিত হতে দিয়ো না; তোমার ধার্মিকতায় আমাকে উদ্ধার করো।

2আমার দিকে তোমার কান দাও, সত্বর আমাকে উদ্ধার করতে এসো; তুমি আমার আশ্রয় শৈল হও, আমাকে রক্ষা করার এক শক্ত উচ্চদুর্গ।

3যেহেতু তুমি আমার শৈল ও উচ্চদুর্গ, তোমার নামের সম্মানে আমাকে পথ দেখাও ও চালনা করো।

4আমার জন্য পাতা ফাঁদ থেকে আমাকে উদ্ধার করো, কারণ তুমিই আমার আশ্রয়।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.