7আমি খুশি হব ও তোমার প্রেমে আনন্দ করব, কারণ তুমি আমার সংকট দেখেছ ও আমার প্রাণের যন্ত্রণা অনুভব করেছ।
8তুমি আমাকে শত্রুদের হাতে তুলে দাওনি কিন্তু প্রশস্ত স্থানে আমার পা স্থাপন করেছ।
9হে সদাপ্রভু, আমাকে দয়া করো, কারণ আমি দুর্দশায় জীর্ণ; দুঃখে আমার দৃষ্টি, বিষাদে আমার প্রাণ ও দেহ ক্ষীণ হয়েছে।
10আমার জীবন যন্ত্রণায় পূর্ণ হয়েছে আর দীর্ঘশ্বাসে আমার দিন কাটছে, পাপ আমার শক্তি নিঃশেষ করেছে, আর আমার হাড়গোড় সব দুর্বল হয়েছে।
11আমার সব শত্রুর কারণে, আমি আমার প্রতিবেশীদের ঘৃণার পাত্র, আর আমার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে ভয়ংকর হয়েছি— যারা পথে আমাকে দেখে তারা আমার কাছ থেকে পালিয়ে যায়।