10তোমার ধর্মশীলতার কথা আমি হৃদয়ে লুকিয়ে রাখিনি; আমি তোমার বিশ্বস্ততা ও পরিত্রাণ ঘোষণা করেছি। তোমার প্রেম ও বিশ্বস্ততা মহাসমাবেশ থেকে আমি লুকিয়ে রাখিনি।
11হে সদাপ্রভু, তোমার করুণা থেকে আমাকে বঞ্চিত কোরো না, তোমার প্রেম ও বিশ্বস্ততা আমাকে সর্বদা সুরক্ষিত করুক।
12দেখো, অগণিত অশান্তি আমাকে চারিদিকে ঘিরে রেখেছে; আমার সব অপরাধ আমাকে ধরেছে, আমি কোনো পথ দেখতে পাই না, সেগুলি আমার মাথার চুলের থেকেও বেশি, এবং আমি সমস্ত সাহস হারিয়েছি।
13প্রসন্ন হও, হে সদাপ্রভু, আর আমাকে উদ্ধার করো; তাড়াতাড়ি এসো, হে সদাপ্রভু, আর আমাকে সাহায্য করো।
14যারা আমার প্রাণনাশের চেষ্টা করে তারা যেন লজ্জিত ও অপমানিত হয়; যারা আমার ধ্বংস কামনা করে, তারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়।