5হে সদাপ্রভু, আমার ঈশ্বর, প্রচুর তোমার অলৌকিক কাজ, প্রচুর তোমার পরিকল্পনা আমাদের জন্য। তোমার মতো কেউ নেই; যদি আমি তোমার সব কাজ বলতে শুরু করি, কিন্তু সে সব কোনোভাবেই গোনা যাবে না।
6তুমি বলিদানে ও নৈবেদ্যে প্রীত নও, কিন্তু তুমি আমার কান খুলে দিয়েছ, আর আমি বুঝতে পেরেছি— হোমবলি বা পাপার্থক বলি তুমি চাওনি।
7তখন আমি বললাম, “এই দেখো, আমি এসেছি, শাস্ত্রে আমার বিষয়ে লেখা আছে।
8আমি তোমার ইচ্ছা পালন করতে চাই, হে ঈশ্বর; তোমার বিধিনিয়ম আমার হৃদয়ে আছে।”
9তোমার সব লোককে আমি তোমার ন্যায়বিচারের কথা বলেছি, আমি আমার মুখ বন্ধ করিনি, হে সদাপ্রভু, এসব তুমি জানো।