10কিন্তু তুমি, হে সদাপ্রভু, আমার প্রতি দয়া করো, আবার আমাকে সুস্থ করো, যেন আমি তাদের প্রতিফল দিতে পারি।
11আমি জানি যে তুমি আমার প্রতি প্রসন্ন, কারণ আমার শত্রু আমার উপর বিজয়ী হয় না।
12আমার সততার কারণে তুমি আমার জীবন বাঁচিয়ে রেখেছ, আমাকে তোমার উপস্থিতিতে চিরকালের জন্য নিয়ে এসেছ।
13ধন্য সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। আমেন ও আমেন।