6যখন তাদের মধ্যে কেউ আমাকে দেখতে আসে, সে হৃদয়ে আমার সম্বন্ধে কুৎসা সঞ্চয় করে এবং মুখে মিথ্যা বলে, পরে সে চলে যায় এবং এসব সর্বত্র রটিয়ে দেয়।
7আমার শত্রুরা সবাই মিলে আমার বিরুদ্ধে ফিসফিস করে; তারা আমার অনিষ্ট কল্পনা করে, আর বলে,
8“সর্বনাশা এক ব্যাধি তাকে আক্রমণ করেছে; সে তার রোগশয্যা ছেড়ে কখনও উঠতে পারবে না?”
9এমনকি আমার ঘনিষ্ঠ বন্ধু, যাকে আমি বিশ্বাস করেছিলাম, এবং যে আমার খাবার ভাগ করে খেয়েছিল, সে আমার বিপক্ষে গেছে!
10কিন্তু তুমি, হে সদাপ্রভু, আমার প্রতি দয়া করো, আবার আমাকে সুস্থ করো, যেন আমি তাদের প্রতিফল দিতে পারি।