9তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছে; তোমার ডানদিকে দাঁড়িয়ে আছে রাজবধূ, ওফীরের সোনায় সজ্জিত।
10হে কন্যা, শোনো, আমার কথায় কর্ণপাত করো: তোমার স্বজাতি ও তোমার বাবার বংশ ভুলে যাও।
11তোমার সৌন্দর্যতায় রাজা মুগ্ধ হোক; তাঁর সমাদর করো, কেননা তিনি তোমার প্রভু।
12সোরের নগরী এক উপহার নিয়ে আসবে, ধনী লোকেরা তোমার অনুগ্রহ প্রার্থনা করবে।
13রাজকন্যা, তার কক্ষে সম্পূর্ণরূপে অপূর্ব তার পোশাক সোনায় খচিত।