12সোরের নগরী এক উপহার নিয়ে আসবে, ধনী লোকেরা তোমার অনুগ্রহ প্রার্থনা করবে।
13রাজকন্যা, তার কক্ষে সম্পূর্ণরূপে অপূর্ব তার পোশাক সোনায় খচিত।
14অলংকৃত পোশাকে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে; তার কুমারী সঙ্গিনীরা, যাদের তার সঙ্গে থাকার জন্য আনা হয়েছে, রাজকন্যাকে অনুসরণ করবে।
15আনন্দ ও উল্লাসে অগ্রসর হয়ে, তারা রাজপ্রাসাদে প্রবেশ করবে।
16তোমার সন্তানেরা তোমার বাবাদের স্থান নেবে; তুমি তাদের সমস্ত দেশের অধিপতি করবে।