গীত 45

হে বলশালী যোদ্ধা, তোমার তরোয়াল বেঁধে নাও; প্রভা ও মহিমায় নিজেকে সজ্জিত করো।

Psalm 45:3 (UKJV) Gird your sword upon your thigh, O most mighty, with your glory and your majesty.

1যখন আমি রাজার কাছে শ্লোক পাঠ করি সুন্দর বাক্য আমার হৃদয়কে আলোড়িত করে; আমার জিভ সুদক্ষ লেখকের কলমের মতো।

2তুমি পুরুষের মধ্যে সবচেয়ে সুদর্শন, মঙ্গলময় বাক্য তোমার মুখ থেকে নির্গত হয়, কেননা ঈশ্বর নিজেই তোমাকে চিরকালের জন্য আশীর্বাদ করেছেন।

3হে বলশালী যোদ্ধা, তোমার তরোয়াল বেঁধে নাও; প্রভা ও মহিমায় নিজেকে সজ্জিত করো।

4সত্য, নম্রতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে নিজস্ব মহিমায় জয়লাভের দিকে অগ্রসর হও; তোমার ডান হাত ভয়াবহ ক্রিয়াকলাপ করুক।

5তোমার ধারালো সব তির রাজার শত্রুদের হৃদয় বিদ্ধ করুক; আর সমস্ত জাতি তোমার পায়ের তলায় পতিত হোক।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.