3হে বলশালী যোদ্ধা, তোমার তরোয়াল বেঁধে নাও; প্রভা ও মহিমায় নিজেকে সজ্জিত করো।
4সত্য, নম্রতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে নিজস্ব মহিমায় জয়লাভের দিকে অগ্রসর হও; তোমার ডান হাত ভয়াবহ ক্রিয়াকলাপ করুক।
5তোমার ধারালো সব তির রাজার শত্রুদের হৃদয় বিদ্ধ করুক; আর সমস্ত জাতি তোমার পায়ের তলায় পতিত হোক।
6হে ঈশ্বর, তোমার সিংহাসন, অনন্তকালস্থায়ী; ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড।
7তুমি ধার্মিকতা ভালোবাসো আর অধর্মকে ঘৃণা করে আসছ; সেই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর, আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে, তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন।