5তোমার ধারালো সব তির রাজার শত্রুদের হৃদয় বিদ্ধ করুক; আর সমস্ত জাতি তোমার পায়ের তলায় পতিত হোক।
6হে ঈশ্বর, তোমার সিংহাসন, অনন্তকালস্থায়ী; ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড।
7তুমি ধার্মিকতা ভালোবাসো আর অধর্মকে ঘৃণা করে আসছ; সেই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর, আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে, তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন।
8গন্ধরস, অগুরু আর দারুচিনি তোমার সমস্ত রাজবস্ত্রকে গন্ধময় করে; আর হাতির দাঁতের রাজপ্রাসাদে তারের সুরযন্ত্র তোমাকে আনন্দিত করে।
9তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছে; তোমার ডানদিকে দাঁড়িয়ে আছে রাজবধূ, ওফীরের সোনায় সজ্জিত।